লক্ষ্মী বাওড়ে দুই পাখি শিকারির জরিমানা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ PM

পুলিশ হেফাজতে এয়ারগান

লক্ষ্মী বাওড়ে দুই পাখি শিকারির জরিমানা

বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০২/২০২৪ ০২:০২:২৫ AM

লক্ষ্মী বাওড়ে দুই পাখি শিকারির জরিমানা


পঞ্চাশটি পাখি শিকার করে নিয়ে যাওয়ার পথে দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় শিকারে ব্যবহার করা দুটি এয়ারগান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার মো. সাইফুল ইসলাম শোলাটেকা গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জরিমানার আদেশপ্রাপ্তরা হলেন- বানিয়াচং উপজেলার শরীফখানী গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে তৌহিদ মিয়া ও আবুল হোসেনের ছেলে মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) সামছুল আরেফিন জানান, তৌহিদ ও মিজানুর লক্ষ্মী বাওড় এলাকা থেকে শিকার করা পঞ্চাশটি শালিক ও বক নিয়ে ফিরছিলেন। শোলাটেকা গ্রামের লোকজন পথে দুইটি এয়ারগানসহ তাদের আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ দুজনকে আটক করে নিয়ে এলে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে পাঁচশ টাকা করে জরিমানার আদেশ দেন।

তিনি আরও জানান, পাখি শিকারে ব্যবহৃত দুটি এয়ারগান থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়ায় সেগুলো ফেরত দেওয়া হবে। শিকার করা পাখিগুলোর গলা কাটা বিধায় মাটিচাপা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, পাখি শিকার রোধে ভবিষ্যতেও এ অভিযান পরিচালনা করা হবে।  

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ