আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় লাখাইয়ের বশির চ্যাম্পিয়ন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ PM

আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় লাখাইয়ের বশির চ্যাম্পিয়ন

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০২/২০২৪ ০৮:২০:১৯ AM

আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় লাখাইয়ের বশির চ্যাম্পিয়ন

ছবি : নিজস্ব


ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার তালিকায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশি কোরআনে হাফেজ  লাখাই উপজেলার ছেলে  বশির আহাম্মাদ। তিনি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের সহকারী অধ্যাপক মাওলানা মো. আবদুর রশিদ ও বুশরা চৌধুরীর ছেলে। তিনি ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র।

সোমবার ( ১৯ ফেব্রুয়ারি ) আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে পশ্চিম এশিয়ার মুসলিম দেশ ইরান।

মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী বিষয়টি নিশ্চিত করে জানান, ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১০টি দেশের মধ্যে ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেন হাফেজ বশির আহাম্মদ । প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে ইরান এবং তৃতীয় নাইজেরিয়া।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ বশির। ২৩ ফেব্রুয়ারী  শুক্রবার  ইরান থেকে ফিরে বিমানবন্দরে পৌঁছালে বিভিন্ন সংগঠন থেকে দেওয়া হয় তাকে সংবর্ধনা ।

এছাড়া  কয়েক বছর আগেও একজন  হাফেজ কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম,  হয়ে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। লাখাইয়ের বসির আহাম্মদ পুরস্কৃত এবং সম্মানিত হয়ে বাংলাদেশ তথা বিশ্বের কাছে হবিগঞ্জের লাখাই উপজেলা কে পরিচিতি করে দিয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ