হবিগঞ্জে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ PM

হবিগঞ্জে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০২/২০২৪ ০৯:৪২:৪৭ AM

হবিগঞ্জে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

হবিগঞ্জে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার।


হবিগঞ্জের নবীগঞ্জে ২ মাস পালিয়ে থাকার পর ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া ব্যাটারি চালিত টমটম অটোরিকশা উদ্ধার করা হয়। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এসপি জানান, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টার সময় নবীগঞ্জ শহর থেকে ১ জন ছিনতাইকারী যাত্রী সেজে উপজেলার দৌলতপুর গ্রামের প্রতাপ দাসের ছেলে রতন দাশকে (২০) ৮০ টাকা ভাড়ার বিনিময়ে টমটম নিয়ে যায়। ছিনতাইকারী চক্রের বাকি সদস্যরা অবস্থান নেয় নবীগঞ্জের এনাতাবাদ গ্রামের ভিতরের একটি রাস্তার নির্জন জায়গায়। 

টমটম চালককে কৌশলে সেখানে নিয়ে হাত-পা বেঁধে এবং মুখে কস্ট্রেপ দিয়ে টমটম গাড়ী ও চালকের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় রতন দাশ বাদী হয়ে নবীগঞ্জ থানায় গত ২১ জানুয়ারি একটি মামলা দায়ের করেন। 

দীর্ঘ ছায়া তদন্ত শেষে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছিনতাই চক্রের সদস্য আসামি খাইরুল আহমদকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্যের জট খুলতে থাকে। পরবর্তীতে বিভিন্ন জায়গায় অভিযান করে একে একে ছিনতাই চক্রের অপর ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে আসামিরা ছিনতাইকৃত টমটমটি মাধবপুর উপজেলায় তাদের আরেক সহযোগীর নিকট বিক্রি করে দেয়। 

পরে তাদের দেয়া তথ্যমতে ওই রাতে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে অভিযান করে টমটম গাড়ীটি তাদের সহযোগী ইব্রাহিম খলিলের নিকট থেকে উদ্ধার করা হয়। এর আগে চালক রতন দাসের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ