চাঁদে পৌঁছানোর পর উল্টে গেছে ‘অডিসিয়াস’
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৪ AM

চাঁদে পৌঁছানোর পর উল্টে গেছে ‘অডিসিয়াস’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৪ ১০:৩০:৫৬ AM

চাঁদে পৌঁছানোর পর উল্টে গেছে ‘অডিসিয়াস’

ছবি: সংগৃহীত


অ্যাপোলো চন্দ্রাভিযানের পর এই প্রথম চাঁদে কোনো মহাকাশযান পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে মহাকাশযানটির নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, চাঁদের পৃষ্ঠে অবতরণের পর সম্ভবত উল্টে গেছে সেটি। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্র থেকে ‘অডিসিয়াস’ নামের ওই মহাকাশযান গত বৃহস্পতিবার চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে। পরে মহাকাশযানটির সঙ্গে সংযোগ স্থাপনে সক্ষম হয় সেটির নির্মাতা প্রতিষ্ঠান ইনটিউটিভ মেশিনস। এর মধ্য দিয়ে বিশ্বে প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠানের মহাকাশযান চাঁদে পৌঁছায়।

অডিসিয়াসের সঙ্গে সংযোগ স্থাপনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইনটিউটিভ মেশিনস জানায়, সেটি সোজাভাবেই চাঁদের মাটিতে নেমেছে। তবে পরে গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ আলটেমাস জানান, প্রাথমিকভাবে তারা ভুল তথ্য দিয়েছিলেন। মহাকাশযানটি হয়তো উল্টে গেছে। এতে সেটির সঙ্গে তথ্য আদান-প্রদানে সমস্যা হচ্ছে।

ইনটিউটিভ মেশিনসের এই অভিযান মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি প্রকল্পের অংশ। ওই প্রকল্পের আওতায় চাঁদে বিভিন্ন সরঞ্জাম নিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে অর্থ দিচ্ছে তারা। যেমন অডিসিয়াস অভিযান পরিচালনার জন্য ইনটিউটিভ মেশিনসকে ১১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার দিয়েছে নাসা।

এম সি



শীর্ষ সংবাদ:

১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত