চুনারুঘাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসি নিহত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ PM

চুনারুঘাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫/০২/২০২৪ ১২:১৯:১৭ PM

চুনারুঘাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসি নিহত


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরিদ মিয়া (৩৫) নামের এক প্রবাসি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা প্রায় সাড়ে ৮টায় চুনারুঘাট সাটিয়াজুরী বাইপাস সড়কের পীরেরগাঁও রাহি ব্রিকস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফরিদ মিয়া (৩৫) উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের চৌধুরী গাঁওয়ের নুরুল হকের ছোট ভাই। তিনি আবুধাবি প্রবাসী ছিলেনর

স্থানীয়রা জানান, ফরিদ মিয়া চুনারুঘাট পৌর শহরে থেকে রানীগাঁও বাড়ি ফেরার সময় বিপরীত দিক সাটিয়াজুরী মিরপুর থেকে ছুটে আসা একটি সিএনজি অটোরিকশা রাস্তা ক্রস করার চেষ্টা করলে মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা লাগে। ফলে মোটরসাইকেল চালক প্রবাসি ফরিদ মিয়া ঘটনাস্থলেই মারা যান।শ

এ ঘটনায় বাকী মোটরসাইকেল আরোহী কাউছার (১৭) এবং সিএনজি অটোরিকশার যাত্রী নারী ও শিশুসহ ৫ জনকে গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট ও হবিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয় চুনারুঘাট থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও গাড়ি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ