হবিগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ PM

অস্বাস্থকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন

হবিগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০২/২০২৪ ০৬:২০:৩৪ AM

হবিগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা

হবিগঞ্জে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা।


হবিগঞ্জে অনুমোদনহীনভাবে ব্যাবসা পরিচালনা ও অস্বাস্থকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে আড়াই লক্ষ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তপক্ষ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিশেষ অভিযানে এ জরিমানা করেন নিরাপদ খাদ্য কর্তপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ শাকিব হোসাইন জানান, নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে হবিগঞ্জ শহরে অভিযান করা হয়। এসময় শহরের বাইপাস সড়কের কামড়াপুর এলাকায় অনুমোদনহীনভাবে ব্যাবসা পরিচালনা ও অস্বাস্থকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে বিসমিল্লাহ বেকারীকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া অস্বাস্থকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে আনোয়ারপুর এলাকায় জয়দীপ মিষ্টান্ন ভান্ডারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এর বাইরেও বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে সরকারী নির্দেশনা অনুসরণ করার জন্য মৌখিকভাবে সর্তক করা হয়েছে। অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদা ইয়াসমিন ও সদর মডেল থানার একদল পুলিশ সদস্য সহায়তা প্রদান করে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ