মাধবপুর আকিজ কারখানায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ PM

মাধবপুর আকিজ কারখানায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০২/২০২৪ ০৭:২৯:৩৪ AM

মাধবপুর আকিজ কারখানায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

মাধবপুর আকিজ কারখানায় নির্মাণ শ্রমিকের মৃত্যু - জৈন্তা বার্তা


হবিগঞ্জের মাধবপুরে নির্মানাধীন আকিজ গ্লাশ ফ্যক্টরীর একটি দশতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে আসাদ মিয়া নাম এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। আসাদ মিয়ার বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার জালিয়াপাড়া গ্রামে। তার পিতার নাম সোলেমান মিয়া।

সোমবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে কাজ করার সময় আসাদ মিয়া আকিজ গ্লাশ ফ্যাক্টরীর একটি দশ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।সহকর্মীরা দ্রুত তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে সাথের লোকজনকে আসাদের ইসিজি করাতে পরামর্শ দেন। ইসিজি না করিয়েই দ্রুত আসাদকে নিয়ে সটকে পড়েন সাথের লোকজন। পরে আসাদ মারা যায়।

মাধবপুর থানার উপপরিদর্শক দ্বীন মোহাম্মদ ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ