হবিগঞ্জে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ০১:২৫:১৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালী, বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত


‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে হবিগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। 

২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) জেলা প্রশাসনের সভাকক্ষে উপপরিচালক ( অতিরিক্ত দায়িত্ব),  স্থানীয় সরকার হবিগঞ্জের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন -  জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম,  সিভিল সার্জন ডা: মোহাম্মদ নুরুল হক,হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আতাউর রহমান সেলিম সহ  অন্যান্য অতিথিবৃন্দ। 

দিবসটি উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার - পরিচ্ছন্নতা অভিযান,  বৃক্ষরোপন অভিযান, প্রধান প্রধান সড়কে র্যালি, র্যালি শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার