লাখাইয়ে ৭ দিনব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠানের সমাপন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ PM

লাখাইয়ে ৭ দিনব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠানের সমাপন

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ০৮:২৬:৩২ AM

 লাখাইয়ে ৭ দিনব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠানের সমাপন

ছবি : নিজস্ব


হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী মোড়াকরি  মহাসংকীর্তন গৌর মন্দিরে হরিনাম মহোৎসব সাত দিনব্যাপী গীতা পাঠ ও নামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২০থেকে ২৩ ফেব্রুয়ায়ী গীতা পাঠ হয়েছে। ২৪ থেকে ২৬ হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার  ভোরে কুঞ্জভঙ্গের মধ্য দিয়ে সমাপন হলো।No description available.

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি ঐতিহ্যবাহী শ্রীশ্রী মহাসংকীর্তন গৌর মন্দিরে গত ২৩ ফেব্রুয়ারি  মধ্যরাতে শুভ অধিবাসের মধ্য দিয়ে ৪০ প্রহর ৭৪তম শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহা নামযজ্ঞা অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট অহীন্দ্র  কুমার দত্ত চৌধুরী সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক রঞ্জন দাসের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাখাই উপজেলার চেয়ারম্যান  এডভোকেট মুশফিউল আলম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান আলিয়া বেগম, মোড়াকরি ইউনিয়ন চেয়ারম্যান ফয়সল মোল্লা,  লাখাই মুক্তিযোদ্ধা জিয়া কলেজের শিক্ষক কৃষ্ণ বনিক, মোড়াকরি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য সাধারণ সম্পাদক বিদম বণিক,সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।

সাধারণ সম্পাদক রঞ্জন দাস বলেন, আশ্বস্ত প্রদান করে বলেন মোড়করি গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় আমরা প্রতিবছর এই উৎসব করে থাকি। মোড়াকরি গ্রামের বাসিন্দা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাখাই উপজেলা শাখার সভাপতি প্রাণেশ গোস্বামী বলেন, সাম্প্রদায়িকতার বর্ণ বিভেদ, হিংসা, বিদ্বেষ আর কুসংস্কারে আজকের পৃথিবী যখন আবিলতাময় ঠিক এমনই অনাসৃষ্টির মুহ‚র্তে পরমপুরুষ কলিযুগ পবন অবতার শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত সনাতনী শাশ্বত বাণী হরিনাম প্রচার ও জগতের কল্যাণার্থে এবার সকলের সুস্বাস্থ্য মঙ্গল কমনা করি, ভক্তের  উপস্থিতিতে উৎসব আনন্দের মধ্য দিয়ে আজ ভোরে ব্রহ্মমুহ‚র্তে নাম সমাপন কুঞ্জভঙ্গ, গ্রাম পরিক্রমা মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ ও  মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ৭ দিনব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠানের সমাপন হয়।।

এম সি



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ