সন্ত্রাসবাদের অভিযোগে সৌদিতে সাতজনের শিরশ্ছেদ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২২ AM

সন্ত্রাসবাদের অভিযোগে সৌদিতে সাতজনের শিরশ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ০৯:০৮:৩৪ AM

সন্ত্রাসবাদের অভিযোগে সৌদিতে সাতজনের শিরশ্ছেদ

ফাইল ছবি


সন্ত্রাসবাদের অভিযোগে সৌদি আরবে একদিনে সাতজনের শিরশ্ছেদ করা হয়েছে। যাদের মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়েছে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। তবে তাদের নাম ও পদবি থেকে বোঝা যায় তারা সৌদির নাগরিক।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) শিরশ্ছেদের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এর আগে, ২০২২ সালের মার্চে দেশটিতে একদিনে ৮১ জনের শিরশ্ছেদ করা হয়েছিল। ওইদিনের পর আজই আবার একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

সৌদির রাষ্ট্রয়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেসি এজেন্সি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, সাতজনকে সন্ত্রাসী সংগঠন তৈরি ও অর্থায়নের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

সৌদি আরব বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের দিক দিয়ে শীর্ষ তিনে রয়েছে । ২০২৩ সালে সৌদিতে ১৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত ২৯ জনের শিরশ্ছেদ করা হয়েছে।

রক্ষণশীল দেশটি ২০২২ সালে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড দিলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠে।

সৌদি প্রেস এজেন্সির খবরে আরও বলা হয়েছে, এই সাতজন সন্ত্রাসী পন্থা অবলম্বন করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন যেটির মাধ্যমে রক্ত ঝরানোর আহ্বান জানানো হয়, তারা সন্ত্রাসী সংগঠন ও প্রতিষ্ঠান তৈরি এবং অর্থায়ন করেছিলেন এবং সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের জন্য সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব গ্রে/প্তার
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান
পাঁচ লাখ টাকা দিয়েও বন্ধ হয়নি নি/র্যাত/ন, মুন্নীকে হ/ত্যার অভি/যোগ
আম্বরখানায় পার্কিং দ/খল করে দোকান, সিসিকের ভূমিকা নিয়ে প্রশ্ন
বাহুবলে প্র'তিপক্ষের হা'মলায় খামারি নি'হত
সিলেটে ২৯ লক্ষ টাকার চো'রাই পণ্য জ'ব্দ
উ/দ্বেগ-উ/ত্তেজনা পেরিয়ে সোনাই নদীতে চিরায়ত বাংলার ঐতিহ্যের আয়োজন
সম্প্রীতি ও সৌহার্দ্যের মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি: সিসিক প্রশাসক
সিলেটে বাস-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ,