ছবি : নিজস্ব
স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ) সকাল ১১ টায় তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু কনফারেন্স রুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, আলী আহমেদ মুরাদ,
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সাংবাদিক রমেন্দ্র ণারায়ন বৈশাখ, আমিনুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, দিলোয়ার তালুকদার, দ্বীন ইসলাম, শফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এম সি




