হবিগঞ্জে মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ১২:০৬:০৮ অপরাহ্ন

হবিগঞ্জে মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: নিজস্ব


হবিগঞ্জে নানা আয়োজনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে জেলা মহিলা আওয়ামী লীগ।

পরে টাউন হল রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে জেলা মহিলা আওয়ামী লীগ সহ সভাপতি ইসমত আরা জলি সভাপতিত্ব করেন ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলেয়া আক্তার।

বক্তারা বলেন, “আমরা আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা, পরিশ্রম, ত্যাগ ও দক্ষতায় বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে। হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে।”

আলোচনা সভায় হবিগঞ্জ জেলা, উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগের নেতাকর্মী বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার