নবীগঞ্জে সহপাঠীদের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ PM

নবীগঞ্জে সহপাঠীদের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ০৫:২৪:৪১ AM

নবীগঞ্জে সহপাঠীদের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

নিহত তাহসিন - ফাইল ছবি


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সহপাঠিদের ছুরিকাঘাতে রাইসুল হক তাহসিন (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক-উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ প্রাথমিক ভাবে ৫ জনের নাম সনাক্ত ও ঘটনার কারন উদঘাটন করেছে। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে হয়েছে বলে ধারণা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাইসুল হক তাহসিন (১৯) নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের বাসিন্দা এবং নবীগঞ্জ শহরের শেরপুর রোডের রাজন ওয়ার্কশপের সত্ত্বাধিকারী রাজন মিয়ার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, রাতে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে পূর্ব বিরোধের জের ধরে রাইসুল হক তাহসিনের উপর হামলা চালায় তারই সহপাঠি মান্না,জুয়েল, শাফি,অলি, লিমনসহ ৭-৮ জন। এক পর্যায়ে তাহসিনকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাহসিনকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। অ্যাম্বুলেন্সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তাহসিন মারা যায়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। ঘটনার সাথে জড়িত পাঁচ থেকে সাত জনের নাম সনাক্ত করা হয়েছে। বিষয়টি বন্ধুদের মধ্যে কথাকাটির জের হিসাবে প্রাথমিক ভাবে জানা গেছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক