হবিগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ PM

হবিগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ০৬:১৪:৪৩ AM

হবিগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিকী ছবি


ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় জয়নাল আবেদীন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মহাসড়কের ডাক বাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ভাটপাড়া গাজীপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে জয়নাল আবেদীন মোটরসাইকেল নিয়ে পুটিজুরী বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বৃন্দাবন চা বাগানের রাস্তার সামনে ডাক বাংলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত জয়নালকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) বদরুল করিম জানান, পিকআপের চালক পালিয়ে গেছে। তবে পুলিশ চেষ্টা করছে ঘাতক ড্রাইভারকে গ্রেফতার করতে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক