হবিগঞ্জ আধুনিক হাসপাতালের পরিবেশ হতাশাজনক: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ PM

হবিগঞ্জ আধুনিক হাসপাতালের পরিবেশ হতাশাজনক: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ০৮:০৪:১১ AM

হবিগঞ্জ আধুনিক হাসপাতালের পরিবেশ হতাশাজনক: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

হবিগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।


হবিগঞ্জ জেলার ২৫০ শয্যাবিশিষ্ট সদর আধুনিক হাসপাতালের পরিবেশ হতাশাজনক বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) এ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, হাসপাতালটিতে ভালো স্বাস্থ্যসেবা দেওয়ার মতো কোনো পরিবেশ নেই। অপরিচ্ছন্ন পরিবেশের পাশাপশি নেই পর্যাপ্ত চিকিৎসকও, যা নিয়ে আমরা ব্যথিত। বেশিরভাগ রোগীকে বাইরে থেকে ওষুধ কিনে আনতে হয়।

তিনি আরো বলেন, সার্বিকভাবে এ হাসপাতালের ব্যবস্থাপনা আরো বেশি কার্যকর করা প্রয়োজন।

ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, মানবাধিকার সুরক্ষায় দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে। নিজেদের অবস্থান থেকে কেউ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন না। এসব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জের ডেপুটি সিভিল সাজর্ন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক