বাহুবলে হয়রানীমূলক হত্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

বাহুবলে হয়রানীমূলক হত্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ০৯:২৩:১৮ পূর্বাহ্ন

বাহুবলে হয়রানীমূলক হত্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

ছবি : নিজস্ব


হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী,বোখারী মাইক এন্ড সাউন্ড সিস্টেম এর স্বত্বাধিকারী মোঃ মুদ্দত আলী, তার পরিবার ও স্থানীয় ভাটপাড়া গ্রামের আব্দুল সালামের উপর হয়রানীমূলক হত্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে পুটিজুরী ইউনিয়নের সর্বস্থরের জনগনের উদ্যোগে  ঢাকা সিলেট মহা সড়কের পুটিজুরী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পুটিজুরী বাজার কমিটির সভাপতি ও ইউপি সদস্য মর্তুজ আলী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  হবিগঞ্জ জেলা তাঁতীলীগ এর সভাপতি ও পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলী।

বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ সাগর, সালামত আলী সানু,  পুটিজুরী বাজার কমিটির সাধারণ সম্পাদক আমরু মিয়া আখঞ্জী,  পুটিজুরী জামে মসজিদের খতীব মাওঃ জামাল উদ্দিন মুন্সি, পুটিজুরী বাজারের ব্যাবসায়ী আব্দুল কাদির, হাজী সামছু মিয়া, মোঃ আব্দুর নূর,  সহকারী শিক্ষক মঞ্জুর আলী, সোনাই মিয়া, হাজী আবুল কালাম, ছাত্রলীগের সাবেক সভাপতি রমজান আলী প্রমুখ।

বক্তারা বলেন, একটি আত্মহত্যার ঘটনাকে হত্যা সাজিয়ে মিথ্যা হত্যা মামলা দিয়ে নিরীহ ব্যাক্তিদের হয়রানী ও গ্রেফতার করাটা সত্যিই দুঃখ জনক। আমরা আশা করি সঠিক তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উৎঘাটন করে নিরীহ ব্যাক্তিদের হয়রানীমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান তারা।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি  সন্ধায় মিরের পাড়া গ্রামের নূরুল ইসলাম নাহিদ শাহিন ( ২৪)  এর স্ত্রী মোছাঃ সুলতানা আক্তার (২১)  সকলের অগোচরে ঘরের ফ্যান এর সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনাকে হত্যা সাজিয়ে গত ৭ ফেব্রুয়ারী নিহতের বড় ভাই উপজেলার নন্দনপুর  গ্রামের কামরুল হাসান বাদী হয়ে নুরুল ইসলাম নাহিদ শাহীন (২৪), তার পিতা মোঃ মুদ্দত আলী (৫৭),  তার মাতা মাহমুদা আক্তার (৪৮), তার ছোট বোন মোছাঃ আখি আক্তার ( ১৯) ও ইউনিয়নের ভাটপাড়া  ( গাজীপুর) গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র আঃ সালামকে  আসামী করে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করে। 

এ মামলার  প্রেক্ষিতে নিহতের স্বামী নূরুল ইসলাম নাহিদ শাহীন, তার পিতা মুদ্দত আলী  বর্তমানে জেল হাজতে রয়েছে। উক্ত মানববন্ধনে বক্তারা অবিলম্বে শাহীন,  মুদ্দত আলী সহ সকল আসামীদের মুক্তির দাবী জানান।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার