নবীগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ PM

নবীগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০২/২০২৪ ১১:৪৫:০৯ AM

নবীগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে অর্ধশতাধিক আহত

ছবি : নিজস্ব


নবীগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি ) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরে দফায় দফায় এ সংঘর্ষ হয়।সংঘর্ষ চলাকালে দোকানপাট, ফার্মেসী ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ পড়েন চরম দূর্ভোগে।

জানা যায়, পৌরসভার ৩নং ওয়ার্ড আনমনু গ্রাম ও কুশি ইউনিয়নের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গিয়ে এবং সাংবাদিকরা দায়িত্ব পালনের সময় ইট-পাটকেলের নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় পুলিশ টিয়ালসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নবীগঞ্জ পৌর এলাকার রাস্তা ইট ও পাথরের স্তুপে পরিণত হয়। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে হবিগঞ্জ ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আবারও সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক