হবিগঞ্জে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ PM

হবিগঞ্জে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০২/২০২৪ ১২:১১:০৭ PM

হবিগঞ্জে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ছবি : নিজস্ব


'বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা চাই ' এই স্লোগান নিয়ে হবিগঞ্জে আয়োজিত শিশু - কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অর্গানিজেশন ফর দ্যা রেকগনিশন অব বাংলা, এজ এন অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্যা ইউনাইটেড নেশনস, হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ মোহাম্মদ ছগীর।

সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রকৌশলী আব্দুল মুমিন চৌধুরী বুলবুল, নর্থইস্ট রিজিয়ন ইউকে এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মো: লিয়াকত উজ্জামান, ওয়াদুদ মাহমুদ চৌধুরী শামীম, সিদ্দিকী হারুনসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অভিভাবকবৃন্দ। গত ২৪ ফেব্রুয়ারি আরডি হলে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় ২ শ পঞ্চাশ জন শিশু - কিশোর অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সকলকে পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ