বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে আমরা এখনো পিছিয়ে আছি: এমএ মান্নান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে আমরা এখনো পিছিয়ে আছি: এমএ মান্নান

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০২/২০২৪ ১২:৫৮:৩২ অপরাহ্ন

বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে আমরা এখনো পিছিয়ে আছি: এমএ মান্নান

ছবি: নিজস্ব


পরিকল্পনা মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপি বলছেন, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের জন্য এখন কাজের সময়৷ বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে আমরা এখনো অনেক অনেক পিছিয়ে আছি। আমরা শিক্ষা কে অগ্রাধিকার দিয়ে আমাদের প্রজন্ম কে বিশ্বের সবদেশের মানুষের মতো তৈরি করতে কাজ করছি। তিনি বলেন, একটি গোষ্ঠী আছে দেশকে ভালোবাসে না,মাতৃভাষার চেয়ে অন্য ভাষাকে পছন্দ করে। স্বাধীনতা সংগ্রামেও তারা দেশের বিরুদ্ধে ছিল এখনো দেশের উন্নয়ন অগ্রগতির বি-র কাজ করছে। এদের থেকে সাবধান থাকতে হবে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজ পরিচালনা কমিটির উদ্যাগে কলেজ এমপিও ভূক্ত হওয়ায় তাঁকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথা বলেন তিনি।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলম এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা মুহিবুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম,শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সীতাংশু ধর,সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন, কলেজ ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু,কলেজ অধ্যক্ষ জিয়াউর রহমান, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির,শিক্ষার্থী আকলিমা আক্তার প্রমুখ সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-শাম্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য সাবেক পরিকল্পনা মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে জ্ঞান বিজ্ঞানে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। মানবিকতা লালন করে সাম্প্রদায়িকতা মুক্ত থাকতে হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার