ছাতকে প্রতিপক্ষের হামলায় চন্দন মিয়া নিহত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

ছাতকে প্রতিপক্ষের হামলায় চন্দন মিয়া নিহত

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০২/২০২৪ ০৭:১৮:৫৬ পূর্বাহ্ন

ছাতকে প্রতিপক্ষের হামলায় চন্দন মিয়া নিহত


ছাতকে রাস্তায় মাটি ভরাট নিয়ে দুই পক্ষের লোকজনের হামলায় গুরুতর আহত পিতা চন্দন মিয়া (৫৬) নিহত। এতে গুরুত্বর আহত জাবেদের চিকিৎসা চলমান। তাৎক্ষণিক পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে শান্তিগঞ্জ উপজেলার জাহানপুর গ্রামের শওকত আলীর পুত্র কাওছার আহমদ (৩০) গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানা যায়,  বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারী, দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কাইতকোনা গ্রামের মৃত হাজী সুরুজ আলীর পুত্র চন্দন মিয়া নিজ বাড়ীর রাস্তায় মাটি ভরাট করতে গেলে নিষেধ করেন খারাই গ্রামের তোতা মিয়ার ছেলে ইকবাল (৩৫) সহ অন্যান সহযোগীরা। এসব নিয়ে তুমুল বাকদ্বন্দিতার এক পর্যায়ে ইকবাল ও তার সহযোগীরা চন্দন মিয়া ও তার ছেলে জাবেদ (১৮) এর উপড়ে দেশীও অস্ত্র দিয়ে হামলা করলে পিতা চন্দন ও তার ছেলে জাবেদ গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয়দের সহযোগীতায় চিকিৎসার জন্য স্থানীয় কৈতক হাসপাতালে চন্দন মিয়া ও জাবেদ ভর্তি করা হয়। চন্দনের জখম গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় চন্দন মিয়া মৃত্যু হয়।

এ ব্যাপারে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ মল্লিক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করেছে। অভিযোগের ভিত্তিতে বাকী আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার