জামালগঞ্জে ফাতেমাতুয যাহরা রাঃ মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তুর স্থাপন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

জামালগঞ্জে ফাতেমাতুয যাহরা রাঃ মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তুর স্থাপন

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০২/২০২৪ ০৯:০৯:৪১ পূর্বাহ্ন

জামালগঞ্জে ফাতেমাতুয যাহরা রাঃ মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তুর স্থাপন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জামালগঞ্জে ফাতেমাতুয যাহরা (রাঃ) মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তুর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। 

বিকেলে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের উদয়পুর গ্রামের উদ্যোগে এই মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, দরগাহপুর মাদ্রাসার মুহাদ্দিস মাও. শায়খ জাকির হোসাইন সাহেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাও. নূরুল ইসলাম, মাও. হাবিবুর রহমান, মাও. ফখরুল হাসান, মাও. শায়খ রুহুল আমিন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন,  হাফিজ শাহ জামাল, সুহেল, ইসহাক মিয়া, আঃ কাইয়ুম, মিঠু মিয়া, বাবুল মিয়া, আজাদ নূর, পারভেজ মোল্লা, শামীম মোল্লা,।

এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রতিটি মুসলিম নর নারীর দ্বীনি ইসলাম শিক্ষা নেওয়া ফরয। তাই ইসলাম সম্পর্কে জ্ঞান আহরণের জন্য দরকার মাদ্রাসা। উদয়পুরসহ আশেপাশের প্রায় ৮ থেকে ১০ টি গ্রামের কোথাও কোনো মাদ্রাসা নেই। আপনারা কয়েক গ্রামের মানুষের উদ্যোগে এই মাদ্রাসাটি নির্মাণ হতে যাচ্ছে। এতে করে এলাকার সকল শ্রেণীর মানুষের শিশুরা দ্বীনি শিক্ষা গ্রহণ করাটা সহজ হয়ে যাবে। মাদ্রাসা নিয়ে কেউ কোনো রাজনীতি করবেন না। সকলেই এটার প্রতি খেয়াল রাখবেন। সকল গ্রামের আর্থিক সহায়তায় এই মাদ্রাসাটি একদিন দ্বীনি আলো ছড়িয়ে দিবে পুরো ফেনারবাঁকে। 

বিশেষ করে ধন্যবাদ দেওয়া দরকার উদয়পুর গ্রামের আমিরুল ইসলামকে। সে আপনাদেরকে সাথে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে আজ মাদ্রাসাটি বাস্তবে রুপান্তরিত করতে পেরেছে। 

এছাড়াও মাদ্রাসাটির অবকাঠামো উন্নয়নের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

এসময় উদ্বোধন শেষে উদয়পুর, নাজিমনগর, হটামারা, লক্ষিপুর, নতুন পাড়া, তিন পাড়াসহ কয়েকটি গ্রামের প্রায় শতাধিক মানুষ নিয়ে বিশেষ মোনাজাত করা ও খাবার বিতরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মাও. হাবিবুর রহমান।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার