ছাতকে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বসতঘর
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ছাতকে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বসতঘর

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০২/২০২৪ ০৯:১৯:৫১ পূর্বাহ্ন

ছাতকে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বসতঘর

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে দুর্বৃত্তদের দেয়া আগুনে মালামাল সহ একটি বসতঘর সম্পূর্নভাবে ভষ্মিভুত হয়েছে। এতে গৃহকর্তার ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদপুর গ্রামের কাঁচা মিয়া পুত্র সুজন মিয়া ব্যবসায়ীক কাজে ঢাকায় এবং তার স্ত্রী সহ পরিবারের লোকজন তার শশুর বাড়িতে ছিলেন। বসতঘরটি ছিলো তালাবদ্ধ। 

বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা পেট্রোল জাতীয় তরল দাহ্য পদার্থ বসত ঘরের চারিদিকে ঢেলে আগুন ধরিয়ে দেয। ফলে একই সাথে গোটা বসতঘরে দাউ-দাউ করে আগুন জ্বলে উঠে। আগুন দেখে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে পারলেও বসত ঘরের আর কিছুই অবশিষ্ট থাকেনি। 

আগুনে ধান-চাল, আসবাবপত্র,ফ্রিজ-টেলিভিশন, কাপড়- চোপড়, পাসপোর্ট, দলিলপত্র সহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। মালামাল সহ তিন কক্ষ বিশিষ্ট টিনসেডের বসতঘরটি ভস্মিভুত হওয়ায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি অরুন অধিকারী, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আলম, সাবেক চেয়ারম্যান শায়েস্থা মিয়া, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কিরন সহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫০০০ টাকা, চাল ও কম্বল ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে তুলে দেয়া হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার