গুগলের বিরুদ্ধে ১৩ ইউরোপীয় দেশের ৩২ সংবাদমাধ্যমের মামলা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

গুগলের বিরুদ্ধে ১৩ ইউরোপীয় দেশের ৩২ সংবাদমাধ্যমের মামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০২/২০২৪ ০৯:৩৯:০৮ পূর্বাহ্ন

গুগলের বিরুদ্ধে ১৩ ইউরোপীয় দেশের ৩২ সংবাদমাধ্যমের মামলা

ছবি: সংগৃহীত


বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের কাছে ২৩০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছে ইউরোপের ১৩টি দেশের ৩২টি সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমগুলোর অভিযোগ, গুগলের কারণে ডিজিটাল বিজ্ঞাপন খাতে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে তারা।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের আদালতে বুধবার হয়েছে এই মামলা। ইউরোপের যে ১৩টি দেশের কোম্পানি মামলার বাদি হয়েছে, সেই দেশগুলো হলো— অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, স্পেন এবং সুইডেন।

মামলায় বাদিপক্ষের আইনজীবী হিসেবে রয়েছে ইউরোপের দুই শীর্ষস্থানীয় আইনী প্রতিষ্ঠান গেরাডিন পার্টনার্স এবং স্টেক। মামলা নিবন্ধনের পর এক বিবৃতিতে এ দুই প্রতিষ্ঠান বলেছে, ‘গুগল একটি প্রভাবশালী প্রতিষ্ঠান এবং ডিজিটাল বিজ্ঞাপনের বাজারে নিজের প্রভাব-প্রতিপত্তির গুরুতর অপব্যবহারের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। গুগলের বিভিন্ন অসদাচরণের কারণে ডিজিটাল বিজ্ঞাপনের আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রায় প্রতিযোগিতাহীন একটি অবস্থা তৈরি হয়েছে এবং এই খাত থেকে সংবাদমাধ্যমগুলোর আয় ব্যাপক হারে কমে গেছে। এমনকি অনেক সংবাদমাধ্যম ও মিডিয়া কোম্পানি তাদের নির্ধারিত দর থেকে অনেক কম অর্থে বিজ্ঞাপন প্রকাশ করতে বাধ্য হচ্ছে।’

বিজ্ঞাপন সংক্রান্ত নীতির কারণে অবশ্য এর আগেও সাজা পেতে হয়েছে গুগলকে। ২০২১ সালে ফ্রান্সের সংবাদমাধম কর্তৃপক্ষ এবং ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশন মোট ২২ কোটি ইউরো জরিমানা করেছিল গুগলকে।

বিবৃতিতে এ ঘটনাও উল্লেখ করে গেরাডিন পার্টনার্স এবং স্টেক বলেছে, ‘গুগলের উচিত ছিল যথেচ্ছাচারী বিজ্ঞাপন নীতি গ্রহণের পরিবর্তে বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও নির্ভরযোগ্য নীতি নেওয়া। এ ইস্যুতে প্রতিষ্ঠানটিকে এর আগে কয়েক বার বার্তা দেওয়া হয়েছে, কিন্তু গুগল কর্ণপাত করেনি।’

এদিকে মামলা দায়ের এবং গেরাডিন পার্টনার্স-স্টেকের বিবৃতির পর পাল্টা বিবৃতি দিয়েছে গুগলের সদর দপ্তর। সেই বিবৃতিতে এই ৩২ সংবাদমাধ্যমের অভিযোগকে অস্বীকার করে প্রতিষ্ঠানটি বলেছে, ‘ইউরোপের সব প্রকাশক ও সংবাদসংস্থার সঙ্গে সমঝোতা ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে গুগল সব সময় সচেষ্ট ছিল এবং এখনও রয়েছে। ইউরোপীয় সংবাদ সংস্থাগুলো বিজ্ঞাপন প্রকাশবাবদ যে দর বেঁধে দিয়েছি, গুগল কখনও তা লঙ্ঘণ করেনি।’ এই মামলার অভিযোগকে ‘ধারণাপ্রসূত’ এবং মামলার বাদীপক্ষকে ‘সুবিধাবাদী’ বলেও বিবৃতিতে উল্লেখ করেছে গুগল।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার