শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে দক্ষিণ সুরমায় বিক্ষোভ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে দক্ষিণ সুরমায় বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০১/০৩/২০২৪ ০৫:২০:৩০ পূর্বাহ্ন

শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে দক্ষিণ সুরমায় বিক্ষোভ

শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে দক্ষিণ সুরমায় বিক্ষোভ।


রমজান মাসে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে ২৯ ফেব্রুয়ারি বিকেল  ৪ টায় সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির উদ্যেগে ক্রীণ বীজের দক্ষিণ পাড়ে জমায়েত হয়ে এক বিক্ষোভ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কদমতলী পয়েন্টে এসে দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মনির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনছার আলীর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন: সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু , সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুৃমিন রাজু, বাবনা আঞ্চলিক কমিটির সভাপতি ফারুক মিয়া, চন্ডীপুল আ্ঞ্চলিক কমিটির সভাপতি মহিদুল ইসলাম,  সাধারণ সম্পাদক সুনু মিয়া(সাগর), হুমায়ুর রশীদ চত্ত¡র আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. মামুন আহমদ, তালতলা আঞ্চলিক কমিটির অন্যতম নেতা মো. সালেহ আহমদ সহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সামনে আসছে সিয়াম সাধনার রমজান মাস। এ খাতের মালিকদের শুধুমাত্র মুনাফা কেন্দ্রীক চিন্তা-ভাবনা এবং শ্রমিকদের দায়িত্ব গ্রহণ না করার মানসিকতার কারনে কর্মরত শ্রমিকদের জীবনযাপন আজ অনিশ্চয়তায় পড়ে গেছে। সারা বছর হোটেল শ্রমিকদের চাকরির অনিশ্চয়তা, সময়মত বেতন না পাওয়া, অতিরিক্ত কর্ম ঘন্টা, আইন অনুযায়ী পাওনা পরিশোধ না করে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হোটেল শ্রমকিদের জীবনের স্বাভাবিক ঘটনা। তাছাড়া স্বাস্থ্য সম্মত কর্মপরিবেশ, থাকা খাওয়ার সু-ব্যবস্থা না থাকা, কথায় কথায় বিনা অপরাধে চাকুরিচ্যূত করা, নিয়োগপত্র-পরিচয়পত্র না দিয়ে শ্রম অধিকার থেকে বঞ্চিত করা, শারীরিক ও মানসিক নির্যাতন ইত্যাদি সমস্যা-সংকট নিয়ে জীবন-জীবিকা চালাতে হয়।

বক্তারা আসন্ন রমজান মাসে পবিত্রতার নামে যাতে মালিকরা শ্রমিকদের ছাঁটাই না করেন সে বিষয়ে মালিকদের প্রতি আহবান জানান এবং বে-আইনিভাবে শ্রমিক ছাঁটাই হলে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আইনি ব্যবস্থা নেওয়ার উদাত্ত আহবান জানিয়ে সকল শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে রমজান মাসের বেতন ও উৎসব বোনাসের আহবান জানান। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু