জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ছাত্রদলের সম্মাননা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ছাত্রদলের সম্মাননা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১১/২০২৬ ১২:২৪:৩৪ পূর্বাহ্ন

জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ছাত্রদলের সম্মাননা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল কাদের চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে কলেজ শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় কলেজের শিক্ষার মানোন্নয়ন, সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে অধ্যক্ষের সঙ্গে মতবিনিময় করেন ছাত্রদল নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সিনিয়র সহসভাপতি নাঈম হোসেন, সহসভাপতি সাদনান আজিমি, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির আহমদ, সহসাধারণ সম্পাদক রাফি তালুকদার এবং ছাত্রনেতা ফুজায়েল আহমদ ও ইমরান আহমদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

শুভেচ্ছা ও সম্মাননা গ্রহণ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল কাদের চৌধুরী ছাত্রদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। একই সঙ্গে কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সার্বিক উন্নয়নে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১