জৈন্তাপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

জৈন্তাপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ১১:৩৯:২০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


জৈন্তাপুরে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস ২০২৪ উৎযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

"সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজিত র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২ মার্চ)  সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত র‍্যালীটি পরিষদ চত্বর থেকে শুরু হয়ে  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়। 

র‍্যালী শেষে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম। 

এ সময় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও সরকার কর্তৃক গৃহীত মোট ২৭টি রাস্ট্রিয় সুযোগ সুবিধা পেতে নির্ভুল জাতীয় পরিচয় পত্রের গুরুত্ব অপরিসীম। বক্তারা বলেন, উপজেলা নির্বাচন অফিস থেকে সবাই সম্পূর্ণ বিনামূল্যে সেবা গ্রহন করার সুযোগ রয়েছে।

অনেকে স্বচ্ছ ধারণা না থাকার কারণে কিংবা সামান্য মোহে প্রকৃত বয়স ও তথ্য গোপন করে থাকেন। যা পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই নির্ভুল তথ্য দিয়ে ভোটার হওয়া ও জাতীয় পরিচয় পত্র সংগ্রহে নির্বাচন অফিসকে সহায়তা করার আহবান জানানো হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন সরকার, চ্যালেন এস এর প্রতিনিধি সালমান শাহ্, উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী মনোরঞ্জন চক্রবর্তী সহ নির্বাচন অফিসের কর্মচারী ও সেবা নিতে আসা গ্রহীতা সহ অন্যান্যরা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু