সিলেটে বিজ্ঞাপনী সাইনবোর্ড থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সিলেটে বিজ্ঞাপনী সাইনবোর্ড থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ০১:৩৫:৪৯ পূর্বাহ্ন

সিলেটে বিজ্ঞাপনী সাইনবোর্ড থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


সিলেট নগরের দক্ষিণ সুরমায় বিজ্ঞাপনী সাইনবোর্ডে ঝুলন্ত অবস্থায় সোহেল মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (০২ মার্চ) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের সহায়তায় কিনব্রিজের দক্ষিণ প্রান্তে একটি বিজ্ঞাপনী সাইনবোর্ড থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সোহেল মিয়া লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার আইয়ানগর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমার ভার্তখলা এলাকার একটি কলোনীতে থাকতেন এবং ভাসমান সবজি ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ সুরমা থানা পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। কেননা, তার পরনের শার্ট দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল। ভোরে পথচারীরা মরদেহটি কিনব্রিজের নিচের একটি বিজ্ঞাপনী সাইনবোর্ডে ঝুলতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ক্রেন দিয়ে মরদেহটি নিচে নামান।

এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়ারদৌস হাসান বলেন, ঘটনাটি আত্মহত্যা ধারণা করা হলেও ময়নাতদন্তে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহত ব্যক্তির মরদেহ ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু