গোয়াইনঘাটে পৃথক অভিযানে হত্যা মামলার আসামিসহ ৮ জন গ্রেফতার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

গোয়াইনঘাটে পৃথক অভিযানে হত্যা মামলার আসামিসহ ৮ জন গ্রেফতার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ০২:৩৮:৫৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে পৃথক অভিযানে হত্যা মামলার আসামিসহ ৮ জন গ্রেফতার


গোয়াইনঘাট থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে হত্যা মামলার একজন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০৭ জন আসামীসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। 

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় শনিবার রাতে পৃথক পৃথক অভিযানে গোয়াইনঘাট থানার এসআই(নিঃ) ফখরুল আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় থানার মামলা নং- ০৫ এর কাঠালবাড়ি কান্দির বর্তমান (ইটাচৌকি) আব্দুল জলীলের ছেলে সেলিম আহমদ(৩৪)। তাছাড়া এএসআই (নিঃ) রিপন চন্দ্র দেব এর সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোয়াইনঘাট সিআর- ৩৮৭/২০২৩ গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ডৌউবাড়ী ইউনিয়নের লামা দুমকার মৃত আব্দুল জলিলের ছেলে মহসিন আহমদ(৪০) এবং এসআই(নিঃ) এমরুল কবির সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অর্থ ঋণজারী-০৬/২৩ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মুসলিম নগরের (প্রো:মারিয়া স্টোন ক্রাশার) মোঃ নিয়র আলীর ছেলে জসিম উদ্দিন,আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ মাহমুদুর রহমান,মোহাম্মদ জসিম উদ্দিন এর ছেলে মোহাম্মদ নাহিদুল হক,  জিআর-১৩৯/১৯ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কালিনগর গ্রামের বাজন মিয়ার ছেলে মোঃ মিনহাজ আলী, জিআর-০৭/১৭ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোহাম্মদপুর গ্রামের মৃত রহমান আলীর ছেলে মোঃ হানিফ মিয়া এবং জিআর-২২২/২৩ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত  আসামী গুচ্ছগ্রামের হেলাল মিয়ার ছেলে মোঃ নীল মিয়া

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু