সিলেট নগরে বড় জলাবদ্ধতার আশঙ্কা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সিলেট নগরে বড় জলাবদ্ধতার আশঙ্কা

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ০৫:০৭:১০ পূর্বাহ্ন

সিলেট নগরে বড় জলাবদ্ধতার আশঙ্কা

নগরে বড় জলাবদ্ধতার আশঙ্কা - জৈন্তা বার্তা


* পাড়ায় মহল্লায় আটকে আছে ড্রেন নির্মাণ কাজ

* ড্রেনে পলিথিনের সঙ্গে নতুন উপদ্রব ‘ওয়ান টাইম কাপ’

* নগর কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান

সিলেট নগরের জলাবদ্ধতা এবং পয়ঃনিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে নতুন সমস্যা দেখা দিয়েছে। ড্রেন আর ছড়ার মাঝে এখন আগের পলিথিনের পাশাপাশি এখন ছড়ায় মিলছে ‘ওয়ান টাইম কাপ’। আর এই ওয়ান টাইম কাপগুলোই এখন নগরের ড্রেনগুলোতে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। প্রত্যেকটি ড্রেন আর ছড়ায় মিলছে হাজার হাজার পরিত্যক্ত ‘কাপ’। সংশ্লিষ্ট্রা বলছেন যতই চেষ্টা করা হোক প্লাস্টিক পণ্য, পলিথিন আর ওয়ান টাইম ক্লিয়ার কাপ প্রতিরোধ না করা গেলে জলাবদ্ধতার সমস্যা দূর করা কষ্টসাধ্য হয়ে পড়বে। আর এভাবে চলতে থাকলে এবার জলাবদ্ধতার সমস্যা আরও বড় আকার ধারণ করতে পারে।  আর সবের জন্য নগর কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বছর দুয়েক থেকে সিলেট নগরের ড্রেনগুলো ভেঙ্গে নতুন করে নির্মাণ করা হচ্ছে। বেশীর ভাগ জাযগায় ৬ পুট গভীরতা রেখে ড্রেন নির্মাণ হয়েছে। কিছু জায়গায় এখনও ঢিমেতালে চলণছে সে কাজ। ফলে ড্রেনগুলোতে ময়লা জমছে।গত দু সপ্তাহ পূর্বে সিলেট নগরে বৃষ্টিúাত হয়। বিভিন্ন এলাকায় পানি আটকা পড়ে। ড্রেনগুলোর মুখ বন্ধ থাকায় এ বিষয়টি নজরে পড়ে নগর কর্তৃপক্ষের। তাৎক্ষনিকভাবে নির্দেশ দেয়া হয় সিলেট নগরের ড্রেনগুলো পরিষ্কারের। তাছাড়া যেসব স্থানের ড্রেন নালার কাজ শেষ হয়নি তাও দ্রুত সম্পন্ন করতে মাঠে নামে সিসিকের কর্মীরা। আর এসব কর্মীরা যতই কাজ করছেন ততই অবাক হচ্ছেন। ড্রেনে আগে পলিথিন আর প্লাস্টিক বস্তু মিললেও এখন নতুন উপদ্রব হয়ে দেখা দিয়েছে এক ধরণের হালকা ক্লিয়ার প্লাস্টিক ওয়ান টাইম কাপ। 

সরেজমিনে সম্প্রতি সিলেট নগরের ভিআইপি রোডে চলমান ড্রেন পরিস্কার কর্মসূচিতে ময়লার সঙ্গে উঠে আসা বর্জ্যের মধ্যে বেশীর ভাগই দেখা যায় প্লাস্টিকের ওয়ান টাইম কাপ। এছাড়াও নানা ধরণের পরিত্যক্ত মালামালও ড্রেনে পাওয়া যায়। এতে স্বয়ং পরিচ্ছন্ন কর্মীরাও হতবাক হচ্ছেন। বিশেষ করে সিলেট নগরের বিভিন্ন পাড়া মহল্লার খোলা ড্রেনগুলো নিয়ে তারা বেশী হতাশ। কারণ বিভিন্ন বাসা বাড়ির অনেক মালিক ও ভাড়াটিয়ারা  বিবেকহীনের মতো নিজেদের ঘরের ময়লা পর্যন্ত খোলা ড্রেনে ফেলছেন। যে  কারণে ড্রেনগুলোতে কাপড়-চোপড় থেকে শুরু করে ঘরের ভাঙ্গা বালতি পর্যন্ত ড্রেনের মাঝে মিলছে। ফলে এতে করে খুব দ্রুততম সময়ে ড্রেনগুলোতে ময়লার ভাগাড় বাড়ছে। আর এসব কারণে সিলেট নগরের সবকটি সড়ক আর পাড়া মহল্লায় ড্রেনের মুখগুলো বন্ধ রয়েছে। ফলে পানি বাড়লেই জলাবদ্ধতা দেখা দেয়।  এসব নিয়ে সিলেট নগরের সচেতন মহলও উদ্বিগ্ন। 

সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু এব্যাপারে জৈন্তা বার্তা’কে বলেছেন, সবার আগে সাধারণ  মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরী প্রয়োজন। প্লাস্টিক পণ্য আর পলিথিনের উৎসগুলো বন্ধ করা প্রয়োজন। বিশেষ করে প্লাস্টিক কাপ প্লেটগুলো ব্যবহারের পর পুড়িয়ে অথবা পুথে ফেলা দরকার। নতুবা এগুলো ড্রেনের মধ্যে দিনের পর তিন থাকছে। আর এগুলো সহজে পচেনা। ফলে পানি প্রবাহে বিঘ্ন সৃষ্টি করছে। 

এ ব্যাপারে সু শাসনের জন্য নাগরিক সিলেট এর সাবেক সভাপতি ফারুক মাহমুদ চৌধুুরী গতকাল জৈন্তা বার্তা’কে বলেন, আমি শুনেছি সিলেট নগরের মসজিদগুলোতে এ ব্যাপারে মাইকিং করা হয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে ড্রেনে বা যত্রতত্র ময়লা না ফেলার জন্য।তিনি বলেন, এখন দেখার বিষয় এসব ঘোষণা কতটা কার্যকর ভূমিকা রাখে। কারণ এখানে বড় একটা ভূমিকা থাকার কথা কাউন্সিলরদের। তারা সে ভূমিকা পালন না করায় ড্রেনগুলোতে ময়লার স্তুপ জমছে।সময় মতো কাজ শেষ হচ্ছেনা। পানি আটকাচ্ছে। জলাবদ্ধতা দেখা দিচ্ছে। তিনি এসব ব্যাপারে ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবেনা। সিটি কর্পোরেশনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। নতুবা এবার বড় ধরণের জলাবদ্ধা দেখা দিতে পারে।      

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু