ভাংচুর করা চেয়ার।
সিলেট মহানগরের সারদা হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি’র নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তুচ্ছ ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে চেয়ার ভাঙচুর করলেন কর্মী-সমর্থকরা।
শনিবার (০২ মার্চ) বিকেলে সিলেট মহানগরের ক্বিন ব্রিজ ও সারদা হল সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।
দলীয় সূত্র জানায়, প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন অতিথির নাম উল্লেখ না করায় তাদের অনুসারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরই উত্তেজিত কর্মীরা চেয়ার ভাঙচুর শুরু করেন। এ সময় প্রায় ২০০ চেয়ার ভাঙার ঘটনা ঘটে। পরে উপস্থিত পুলিশ নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি।
জৈন্তাবার্তা/জেএ




