সিলেটে বড় ধরনের আগ্নিকাণ্ড থেকে রক্ষা পেলো ওসমানী হাসপাতাল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সিলেটে বড় ধরনের আগ্নিকাণ্ড থেকে রক্ষা পেলো ওসমানী হাসপাতাল

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ১১:৩৩:০৯ পূর্বাহ্ন

সিলেটে বড় ধরনের আগ্নিকাণ্ড থেকে রক্ষা পেলো ওসমানী হাসপাতাল

সিলেটে বড় ধরনের আগ্নিকাণ্ড থেকে রক্ষা পেলো ওসমানী হাসপাতাল।


সিলেট জেলা পুলিশের এক সদস্যের প্রচেষ্টায় অল্পের জন্য বড় ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পেলো এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল।

শনিবার (২ মার্চ) দুপুর দেড়টার দিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২নং গেইটের ১০ তলা ভবনের পাশে জেনারেটর রুমের পাশে ময়লার স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের বিষয়টি জৈন্তা বার্তাকে নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.মাহবুবুর রহমান ভূঁইয়া।

তিনি বলেন, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

জানা যায়, শনিবার দুপুর ১টা থেকে দেড়টার ভেতরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের ১০ তলা ভবনের জেনারেটর রুমের পাশে হঠাৎ আগুন  লেগে যায়। এসময় লোকজন আগুন আগুন বলে চিৎকার চেঁচামেচি শুরু করলে ছুটে আসেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ও সিলেট জেলা পুলিশের সদস্য মো.জনি চৌধুরী। পরে তিনি বালতি দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে আগুন দেখে লোকজন চিৎকার শুরু করলে পাশের একটি চায়ের দোকানে বসে থাকা পুলিশ সদস্য জনি চৌধুরী ছুটে আসেন এবং আগুন নেভান। তাৎক্ষণিক তিনি না এলে অনেক বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো। কারণ পাশেই ছিলো জেনারেটর রুম।

এ বিষয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ও সিলেট জেলা পুলিশের সদস্য জনি চৌধুরী বলেন, পাশের একটি টংয়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। আগুন লেগেছে বলে লোকজন চিৎকার শুনে তাৎক্ষণিক বালতি দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।

এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করার জন্য নির্দেশনা দিয়েছি। অগ্নিকাণ্ডের ভিডিওটি দেখে আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। ঘটনাস্থলে অনেকগুলো ঝাঁড়ু এক সঙ্গে ও কাগজপত্র রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে যদি পাওয়া যায় কেউ অগ্নিকাণ্ড ঘটিয়েছে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু