ফাইল ছবি
পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) ও পরিদর্শক (শহর ও যানবাহন) পদমর্যাদার ৩৭ কর্মকর্তা পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হয়েছেন। তার মধ্যে সিলেট বিভাগের রয়েছেন ২ জন।
শনিবার (২ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তাদের মধ্যে একজন সিলেটের ও অপরজন হবিগঞ্জের। শনিবার (২ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এই পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্তদের অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদানপত্র দিয়ে নতুন পদে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত সিলেটের দুজন হচ্ছেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ইন্সপেক্টর মো. নবী হোসেন ও হবিগঞ্জ জেলা পুলিশের ইন্সপেক্টর মকবুল আহমেদ।
জৈন্তাবার্তা/জেএ




