জৈন্তাপুরে ভারতীয় চিনি পাচারকালে আটক ১
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

জৈন্তাপুরে ভারতীয় চিনি পাচারকালে আটক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ০৩:৫৭:২৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ভারতীয় চিনি পাচারকালে আটক ১

জৈন্তাপুরে ভারতীয় চিনি পাচারকালে আটক ১।


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে একটি প্রাইভেট কারে ভারতীয় চিনি পাচারকালে একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তির নাম রাকিবুল ইসলাম রকি (২৭)। সে সিলেট নগরীর চামেলিবাগ মেজরটিলা এলাকার আসমত উদ্দিনের ছেলে। এ ঘটনায় ব্যবহারিত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৩রা মার্চ) রাত সাড়ে বারো ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ঘিলাতৈল এলাকায় অভিযান চালায় পুলিশ। 

এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মো হাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে একটি সাদা রংয়ের প্রাইভেট কার ( ঢাকা- মেট্রো- ক ০৩-৯২৩৪) আটক করা হয়। পরে কারের ভিতরে রাখা ৮ বস্তা ভারতীয় চিনি সহ আসামি রকিকে আটক করে পুলিশ। পুলিশ জানায় চিনিগুলোর বাজারমূল্য আনুমানিক চল্লিশ হাজার টাকার মত। চিনিগুলো নিজপাট ইউনিয়নের সিমান্তবর্তী ভারত থেকে চোরাইপথে নিয়ে এসে পাচারের উদ্দেশ্যে সিলেট নগরীতে নিয়ে যাওয়া হচ্ছিলো। 

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম)  প্রাইভেট কার সহ চিনি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন উক্তো ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটককৃত আসামিকে রবিবার সকালে পুলিশ পাহারায় বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু