সিলেটে এক রাতের অভিযানে গ্রেপ্তার ২২ পরোয়ানাভুক্ত আসামি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সিলেটে এক রাতের অভিযানে গ্রেপ্তার ২২ পরোয়ানাভুক্ত আসামি

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ০৫:৫৯:২০ পূর্বাহ্ন

সিলেটে এক রাতের অভিযানে গ্রেপ্তার ২২ পরোয়ানাভুক্ত আসামি

প্রতিকী ছবি


বিশেষ অভিযান চালিয়ে এক রাতে সিলেটের কানাইঘাট ও গোয়াইনঘাট থানায় পরোয়ানাভুক্ত ২২ আসামিকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। 

শনিবার (২ মার্চ) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলার আসামিও রয়েছেন।

শনিবার দিবাগত রাতে কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- কানাইঘাট উপজেলার রায়পুর গ্রামের মো. হাবিবুল্লাহ, একই গ্রামের ফয়জুল ইসলাম, আবু বকর, সুলেমান আহমদ, হারুন রশিদ, শাহাব উদ্দিন, আবদুল খালিক, ময়নুল ইসলাম, আমির আলী, আবদুল মুতলিব ও নজরুল ইসলাম, লালারচক পূর্ব গ্রামের আবদুল মালিক, একই গ্রামের সালিক মিয়া ও আবদুল গফুর। 

গোয়াইনঘাট থানা পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলো- কাঠালবাড়ি কান্দিগ্রামের নাজিম উদ্দীন হত্যা মামলার আসামী ইটাচৌকি গ্রামের সেলিম আহমদ, লামা দুমকা গ্রামের মহসিন আহমদ, মুসলিমনগর গ্রামের জসিম উদ্দিন, মাহমুদুর রহমান, নাহিদুল হক, কালিনগর গ্রামের মিনহাজ আলী, মোহাম্মদপুর গ্রামের হানিফ মিয়া ও গুচ্ছগ্রামের নীল মিয়া।

গ্রেফতারকৃতদের রবিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার মো. সম্রাট তালুকদার। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু