দুই দিনের সফরে বুধবার সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

দুই দিনের সফরে বুধবার সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ০৬:০৭:১৭ পূর্বাহ্ন

দুই দিনের সফরে বুধবার সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি


দুই দিনের সফরে বুধবার (৬ মার্চ) সিলেটে আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। মন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি আসছেন সিলেটে। একই দিন তিনি তার পিতৃভূমি বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে একটি অনুষ্ঠানে যোগ দিবেন।

তিনি বুধবার সকালে জেলার একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে বেলা ১১টায় সিলেট সার্কিট হাউজে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করবেন। দুপুরে সার্কিট হাউজ থেকে স্বাস্থ্যমন্ত্রী বিশ্বনাথ উপজেলার লামাগাজী ইউনিয়নের দিঘলীর উদ্দেশ্যে যাত্রা করবেন।

প্রথম দিনের অনুষ্ঠান শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সিলেট সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন বলে তাঁর সফরসূচি থেকে জানা গেছে।

পরদিন ৭ মার্চ বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে কলেজের সভাকক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভাগের সকল মেডিকেল কলেজের অধ্যক্ষগণ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং মেডিকেল কলেজের বিভাগীয় প্রধানগণের সাথে মতবিনিময় সভা করবেন।

স্বাস্থ্যমন্ত্রীর মন্ত্রীর একান্ত সচিব কমল কুমার ঘোষ স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা যায়, এদিন একই ভেন্যুতে ডা. সামন্ত লাল সেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত ‘Disease Specific Accounts 2020’ শীর্ষক গবেষণার অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের বৃহস্পতিবার বিকেলেই দু’দিনের সফর শেষে ঢাকায় পোঁছানোর কথা রয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু