আগামীকাল শাবি প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

আগামীকাল শাবি প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ০৬:৪৮:৩৮ পূর্বাহ্ন

আগামীকাল শাবি প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান

আগামীকাল শাবি প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান।


আসন্ন শাবি প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, গেস্ট অব অনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রেসক্লাবের চিফ এডভাইজার অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং কি-নোট স্পিকার হিসেবে থাকবেন 'আজকের পত্রিকা'র সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান। 

সোমবার (৪ মার্চ) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন 'শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব' এর নবগঠিত ১৯তম কার্যনির্বাহী কমিটির এ অভিষেক অনুষ্ঠান আয়োজিত হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী উপস্থিত থাকবেন।

এছাড়াও অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, ছাত্র উপদেষ্টা, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, বিভাগের শিক্ষক, গুণীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন, ক্যারিয়ার ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া অনুষ্ঠানে শাবি প্রেসক্লাবের বার্ষিক ম্যাগাজিন ‘কথন-৪’ এর মোড়ক উন্মোচন করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু