উৎসব মুখর পরিবেশ গোয়াইনঘাট প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

উৎসব মুখর পরিবেশ গোয়াইনঘাট প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ০৭:১৭:২৫ পূর্বাহ্ন

উৎসব মুখর পরিবেশ গোয়াইনঘাট প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ

উৎসব মুখর পরিবেশ গোয়াইনঘাট প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ।


বর্নাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সীমান্তিক জনপদ সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের দিনব্যাপী আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৩ মার্চ সকালে দেশের একমাত্র মিঠা পানির জলারবন রাতারগুল সোয়াম ফরেস্টে প্রাণের উৎসব আনন্দ ভ্রমণে মিলিত হন প্রেসক্লাবের সদস্যরা।

দিনব্যাপী আনন্দ ভ্রমণে ছিল র‍্যাফেল ড্রসহ নানা আয়োজন।  রোববার বেলা ১২ টায় রাতারগুলে পৌঁছে প্রকৃতির সাথে মিশে যান গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্যরা। বনের ভিতর দীর্ঘ সময় ঘুরাঘুরি ও নৌ ভ্রমণ শেষে রাতারগুল সোহেল স্কয়ারে দুপুরের লাঞ্চ শেষে অনুষ্ঠিত হয় র‌্যফেল ড্র অনুষ্ঠান। র‌্যফেল ড্র অনুষ্ঠানে বিজয়ী হয়েছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ.মতিন, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা ও দপ্তর সম্পাদক রফিক সরকার। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

গোয়াইনঘাট গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ.মতিন  ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে ভ্রমণে অংশ গ্রহণ করে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, দপ্তর সম্পাদক রফিক সরকার, নির্বাহী সদস্য হারুন অর রশীদ, আলী হোসেন, দুর্গেশ চন্দ্র সরকার বাপ্পি, সদস্য নজরুল ইসলাম, আমির উদ্দিন, আবুল হোসেন, সৈয়দ হেলাল আহমদ বাদশা, আজিজুর রহমান, হারুন আহমদ, সাইদুল ইসলাম, সুহিন মাহমুদ, কাওছার আহমেদ রাহাত, রিয়াজ উদ্দিন, বিলাল উদ্দিন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সুলেমান সিদ্দিকী, নুরুল আলম ও রুবেল আহমদ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু