প্রতিকী ছবি
সিলেটের গোলাপগঞ্জে পুরুষশূন্য একটি পরিবারের উপর চালানো হচ্ছে স্টিমরোলার। মামলা-হামলা দিয়ে হয়রানিসহ ওই চক্র আইন, বিচার-সালিশ কোন কিছুকে তোয়াক্কা না করে বশত বাড়িঘরের প্রবেশের একমাত্র রাস্তা বন্ধ করে গৃহবন্দী করে রাখার অভিযোগ একটি পরিবারের। কোন অবস্থাতে বাড়ি থেকে বের হতে পারছেন না ওই নির্যাতিত পরিবার। এমনকি ওই অসহায় নির্যাতিত পরিবারকে বশতবাড়ি থেকে উচ্ছেদ করে দেয়ার জন্য অমানষিক নির্যাত চালিয়ে যাচ্ছেন ওই প্রভাবশালী চক্র। বিজ্ঞ আদালতে বাটোয়ারার মামলা নং-২৩২/২০২১ বিচারাধীন থাকা অবস্থায় বশতঘরের সামনে স্থায়ীভাবে পাকাঘর নির্মাণ করে যাতায়াতের রাস্তা বন্ধ করে রাখা হয়। তাদের এমন আচরণে এলাকার মানুষজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন রহস্যজনক কারণে নীরব। ওই চক্র একদিকে রয়েছেন ভয়ংকর অন্যদিকে বিত্তবান, অপরদিকে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের মদদদাতায় ওই অসহায় পরিবারের জীবনমানসহ মৌলিক আিধকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
ইতোমধ্যে ওই প্রভাবশালী চক্রের সদস্যের মূলহোতা দেলওয়ার হোসেন খোকন নিরীহ পরিবারের মহিলাকে আক্রমণ চালিয়ে বেআইনী জনতাবদ্ধে পথরোধ করিয়া হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া শ্লীলতাহানি ও নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে যায়।
উক্ত ঘটনায় থানায় মামলা দায়ের পর পুলিশ ঘটনার সত্যতা পেয়ে দেলওয়ার হোসেন খোকনকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। বর্তমানে এই প্রভাবশালী জেল থেকে জামিনে মুক্ত হয়ে এসে বেপরোয়া হয়ে উঠে তার বাহিনী নিয়ে ওই অসহায় পরিবারকে চরম নির্যাতনসহ বাড়ি-ঘরের রাস্তা বন্ধ করে রেখে দায়েরকৃত মামলা তুলে নেয়াসহ নানা ভাবে হুমকি ধমকি দিচ্ছে। এই অসহায় পরিবারের গৃহবন্দীসহ অমানষিক নির্যাতন সরেজমিনে পরিদর্শন না করলে অনুভব করা মুশকিল বলে নির্যাতিত পরিবারের অভিযোগ। ইতোমধ্যে নিরূপায় হয়ে ওই নির্যাতিত পুরুষশূন্য পরিবারের সদস্য উপজেলার কতোয়ালপুর গ্রামের মৃত মানিক মিয়ার মেয়ে সুমি সিদ্দিকা বাদি হয়ে অজ্ঞাতনামাসহ ৩জনকে অভিযুক্ত করে সিলেট জেলা প্রশাসক, সিলেটের রেঞ্জ ডিআইজি, সিলেট পুলিশ সুপার. উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর প্রতিকার ও গৃহবন্দী থেকে মুক্ত করতে পৃথক পৃথক ভাবে অভিযোগ দাখিল করেছেন।
উপজেলার লক্ষিপাশা ইউপির কতোয়ালপুর গ্রামের মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম, ২ ছেলে মারুফ আহমদ ও মাসুদ আহমদ এবং ২ মেয়ে আয়শা সিদ্দিকা লাকী ও সুমি সিদ্দিকাসহ ৫ উত্তরাধিকারী রেখে মারা যান। বর্তমানে মৃত মানিক মিয়া ২ ছেলে প্রবাস থাকায় পুরুষশূন্য বাড়ি রয়েছে। মানিক মিয়া মৃত্যুর পরই শুরু হয় তার পরিবারের উপর অমানষিক অত্যাচার ও তাদের বশতবাড়ির ভূমি গ্রাস করতে নানা ষড়যন্ত্র ও পায়তারা। বশত বাড়ির ভূমি নিয়ে বিজ্ঞ আদালতে বাটোয়ারা মামলা নং ২৩২/২০২১ বিচারাধীন অবস্থায় রয়েছে। মামলা বিচারীধীন থাকা অবস্থায় প্রতিপক্ষ একই এলাকার মইন মিয়ার ছেলে দেলওয়ার হোসেন খোকন তার সংঘবদ্ধ দল নিয়ে জোরপূর্বক সুমি সিদ্দিকার বশতঘরের সামনে পাকা ঘর নির্মাণ করে গৃহবন্দী করে রাখছেন। ফলে দীর্ঘদিন ধরে ঘর থেকে বাহির হতে পারছেন না। পাশবর্তী তাদের আত্মীয়ের দয়ায় মাত্র নয় ইঞ্চি ভূমি তাদেরকে প্রদান করায় ওই নয় ইঞ্চি ভূমিসহ মাত্র ২ ফুট জায়গার উপর দিয়ে দেয়াল ঘেষে ও নোংরা এবং বাথরুমের ভয়ে যাওয়া পানির মধ্যে দিয়ে অতি কষ্টে ঘর থেকে বাহির হতে হয়। আর রোগবালাই দেখা দিলে কিংবা পরিবারের কেউ মারা গেলে লাশ বহন করে নেয়ার কোন সুযোগ নেই। ঘরের ছোট ছোট শিশুরা গৃহবন্দী হয়ে পড়ায় স্কুলে যাতায়াত করতে পারছেন তারা। এমন অদ্ভুদ পরিস্থিতিতে প্রায় ১০ বছর ধরে বন্দী অবস্থায় রয়েছেন। ওই প্রভাবশালী চক্রের অত্যাচারসহ নানা হয়রানি এবং গৃহবন্দী থেকে মুক্ত করতে উপজেলার কতোয়ালপুর গ্রামের মৃত মানিক মিয়ার মেয়ে সুমি সিদ্দিকা বাদি হয়ে কতোয়ালপুর এলাকার মইন মিয়ার ছেলে দেলওয়ার হোসেন খোকন, মোগলাবাজার থানার জালালপুর গ্রামের তানিম আহমদ ও ফেঞ্চুগঞ্জ থানার ঘিলাছড়া গ্রামের নাফি আহমদসহ অজ্ঞতানামাদের বিরুদ্ধে সিলেট জেলা প্রশাসক, সিলেটের রেঞ্জ ডিআইজি, সিলেট পুলিশ সুপার. উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর পৃথক পৃথক ভাবে অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্ত সকল প্রভাবশালীরা বর্তমানে গোলাপগঞ্জ উপজেলার কতোয়ালপুর এলাকায় বাস করছেন।
কতোয়ালপুর গ্রামের মৃত মানিক মিয়ার মেয়ে সুমি সিদ্দিকা প্রভাবশালী চক্রের অমানষিক নির্যাতন ও হামলা মামলা কবল থেকে রক্ষা করাসহ গৃহবন্দী থেকে মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন।
জৈন্তাবার্তা/জেএ




