ফেব্রুয়ারী মাসে সিলেটের সড়কে ঝরল ২৬ প্রাণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

ফেব্রুয়ারী মাসে সিলেটের সড়কে ঝরল ২৬ প্রাণ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ১০:৩৫:৩১ পূর্বাহ্ন

ফেব্রুয়ারী মাসে সিলেটের সড়কে ঝরল ২৬ প্রাণ

ফাইল ছবি


জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে সড়ক দূর্ঘটনায় নিহতের সংখ্যা কিছুটা কমেছে, তবে আহতের সংখ্যা অনেকটা বেড়েছে। ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে ২৫টি দূর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন।

এ প্রতিবেদন প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি।

প্রতিবেদনে প্রকাশ করা হয়, ফেব্রুয়াারী মাসে সিলেট বিভাগে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ২টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪ টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিক্ততে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ফেব্রুয়ারি  মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৮ জন সিএনজি চালক ও যাত্রী ও ৪ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৬ জন, মুখোমুখি সংঘর্ষে ৭টি দুর্ঘটনায় ১২ জন, বেপোরোয়া গতির কারনে ২টি দুর্ঘটনায় ২ জন, ট্রাক ও মাইক্রোবাস চাপায় ৪টি দূর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।এছাড়া ফেব্রুয়ারী মাসে নিহত ২৬ জনের মধ্যে ২১ জন পুরুষ, ৪ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, জানুয়ারি মাসে সিলেট বিভাগে ২৮টি দূর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২৯ জন আহত হয়েছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু