সিলেটে আদালতে জামিন নিতে এসে কারাগারে সাদেক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সিলেটে আদালতে জামিন নিতে এসে কারাগারে সাদেক

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ১১:০৯:৩২ পূর্বাহ্ন

সিলেটে আদালতে জামিন নিতে এসে কারাগারে সাদেক

ফাইল ছবি


সিলেটে আদালতে জামিন নিতে এসে আটক হয়েছেন এমএজি ওসমানী হাসপাতালের নার্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বহুল আলোচিত ইসরাইল আলী সাদেক।

রোববার (৩ মার্চ)  দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ও মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন।

জানা যায়, গত ৯ জানুয়ারি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘুস লেনদেনের সময় নগদ টাকাসহ দুই নার্সকে আটক করা হয়। এ সময় ঘটনার মূল অভিযুক্ত নার্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক কৌশলে পালিয়ে যান। এ ঘটনার রাতেই হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হানিফ সিলেট কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স (ব্রাদার) ইসরাইল আলী সাদেককে প্রধান আসামি করা হয়। এছাড়া মামলায় আসামি করা হয় একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. আমিনুল ইসলাম (৪৫) ও সিনিয়র স্টাফ নার্স সুমন চন্দ্র দেবকে (৪১)। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন সাদেক।

এ মামলায় ইসরাইল আলী সাদেক গত ২৩ জানুয়ারি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। রোববার তিনি নিম্ন আদালতে জামিন আবেদন করলে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু