জৈন্তাপুরে কেন্দ্রী ২য় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

জৈন্তাপুরে কেন্দ্রী ২য় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ১১:৫৫:২৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে কেন্দ্রী ২য় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

জৈন্তাপুরে কেন্দ্রী ২য় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন।


জৈন্তাপুর উপজেলায় ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত কেন্দ্রী গ্রামে ২য় নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৩ মার্চ) সন্ধ্যা ৭:০০ ঘটিকায় কেন্দ্রী গ্রামে এই নাইট ফুটবল ট্রুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  


অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম মেম্বারের সভাপতিত্বে ও জৈন্তাপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এম লিয়াকত আলি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সহকারী অধ্যাপক মরহুম ফয়েজ আহমেদ বাবরের সহধর্মিণী  পারভিন আক্তার, শ্রীপুর পাথর কুয়ারী ব্যাবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল আহাদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্রী ধন নম, সাধারণ সম্পাদক আবু হানিফ, উপজেলা যুবলীগের সদস্য নির্মল দেবনাথ, মির্জান আহমেদ রুবেল, সাব্বির আহমেদ রানা।


এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন  ট্রুর্ণামেন্ট কমিটির অন্যতম পৃষ্ঠপোষক তাজুল ইসলাম, হারুন উর রশিদ, পুষ্পা রাজ, এ এইচ রুমন, ফারুখ আহমেদ, আরিফুল ইসলাম,জুবায়ের আহসান, এস এম সায়েম, আব্দুর রাজ্জাক, সুলতান রাজা, মো এনাম ও পারভেজসহ অন্যান্যরা।

ফাইনালে সুলতান রাজা দল আরিফ দলের মুখোমুখি ফাইনালে অংশ নেয়। খেলায় আরিফ দল ১-০ গোলে জয় লাভ করে ২০২৪ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু