জাফলংয়ে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা দিবস পালন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

জাফলংয়ে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা দিবস পালন

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ০৫:২৬:০২ পূর্বাহ্ন

জাফলংয়ে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা দিবস পালন

জাফলংয়ে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা দিবস পালন।


সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের সংগ্রাম পুঞ্জিতে খাসিয়া সম্প্রদায় আধিবাসীদের নিয়ে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

"দেশব্যাপি আর্থিক সাক্ষরতা ও শিক্ষায়, সমৃদ্ধির পথে সবাই মিলে এগিয়ে যাই" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৪ মার্চ) সকালে সংগ্রামপুঞ্জির কমিউনিটি সেন্টারে আইএফআইসি ব্যাংক সিলেট ব্রাঞ্চের জাফলং উপ-শাখার আয়োজনে আধিবাসী নারী-পুরুষদের নিয়ে এ আর্থিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়।

আইএফআইসি ব্যাংক জাফলং উপ-শাখার ইনচার্জ আতিকুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইএফআইসি ব্যাংকের গ্রেটার সিলেটের ম্যানেজার মো. মশিউর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইএফআইসি ব্যাংক সিলেট শাখার অফিসার (লোন এন্ড পারফরম্যান্স) ডিভিশন হেড জাহিদুল হক, ফিন্যান্সিয়াল রিটারেসি পোগ্রাম অফিসার মো. রাইসুল ইসলাম, ব্রাঞ্চ ব্যাংকিং সিনিয়র অফিসার নূর মোহাম্মদ অন্তর, নকশিয়া পুঞ্জির সাবেক হেডম্যান ওয়েলকাম লম্বা, সংগ্রামপুঞ্জির জমিদার সিলনং তেংসং, লামাপুঞ্জির হেডম্যান রিসন কংওয়াং, নকশিয়া পুঞ্জির হেডম্যান লর্ড লম্বা, প্রতাপপুর পুঞ্জির হেডম্যান এল বিছ লামিন, বিশিষ্ট সমাজসেবক করিম আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে আর্থিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু