ফাইল ছবি
* এক মাসেই সিলেটের সড়কে ২৬ জনের প্রাণহানি
* পুলিশ, বিআরটিএ,সওজ’র কার্যকর ভূমিকা নেই
সিলেটের সড়ক গুলোতে কোনো ভাবেই থামছেনা সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনা রোধে, পুলিশ বিআরটিএ এবং সড়ক ও জনপথ বিভাগসহ কোনো সংস্থারই কার্যকর ভূমিকা দেখা যাচ্ছেনা। ফলে একের পর এক তাজা প্রাণ ঝরছে সড়কে। সিলেটের প্রশাসনও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেনা। জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে সড়ক দূর্ঘটনায় নিহতের সংখ্যা কিছুটা কমেছে, তবে আহতের সংখ্যা অনেকটা বেড়েছে। ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে ২৫টি দূর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। এ প্রতিবেদন প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি।
প্রতিবেদনে প্রকাশ করা হয়, ফেব্রুয়াারী মাসে সিলেট বিভাগে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ২টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪ টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিক্ততে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৮ জন সিএনজি চালক ও যাত্রী ও ৪ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৬ জন, মুখোমুখি সংঘর্ষে ৭টি দুর্ঘটনায় ১২ জন, বেপোরোয়া গতির কারনে ২টি দুর্ঘটনায় ২ জন, ট্রাক ও মাইক্রোবাস চাপায় ৪টি দূর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এছাড়া ফেব্রুয়ারী মাসে নিহত ২৬ জনের মধ্যে ২১ জন পুরুষ, ৪ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, জানুয়ারি মাসে সিলেট বিভাগে ২৮টি দূর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২৯ জন আহত হয়েছিলেন।
সিলেটের সড়ক মহাসড়কে একর পর তাজা প্রাণ ঝরলেও কোনেই ভূমিকা রাকতে পারছেনা সিলেটের হাইওয়ে পুলিশ কিংবা বিআরটিএ। নিয়মিত টহল দেয়ার কথা থাকলে তারা এ ব্যাপারে উদাসীনতার পরিচয় দিচ্ছেন। প্রতিমাসে সড়কপথে বিআরটিএর পক্ষ থেকে ফিটনেস বিহীন, কিংবা বেপরোয়া গাড়ির বিরুদ্ধে অভিযার পরিচালনার সিদ্ধান্ত থাকলেও তা ইদানিং চোখে পড়ছেনা। আর সড়ক ও জনপথ বিভাগ দুর্ঘটনাপ্রবণ স্থান গুলোতে গতিরোধক বাধ কিংবা সংশ্লিষ্ট মার্কিং বা চিহ্ন দিতে পারছেনা। সড়কের পাশে মাটি সরে গিয়ে বড় গর্ত, বা দেবে গেলেও তারা এসব মেরামতে কার্যকর ভূমিকা রাখছেন না। ফলে মুলত এই তিন সংস্থার উদাসীনতায় সিলেটের সড়কগুলোতে নিয়মিত দুর্ঘটনা বাড়ছে বৈ কমছেনা।
সিলেটের হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গতকাল দৈনিক জৈন্তা বার্তা’কে বলেন ,সাধারণ মানুষ মনে করেন সব সড়কের দায়িত্ব হাইওয়ে পুলিশের। এটা ঠিক নয়। আমরা আমাদের সীমিত লোকবল এভং গাড়ি নিয়ে সর্বাত্ম চেষ্টা অব্যাহত রেখেছি। বিআরটিএ নিয়মিত অভিযান করার কথা। আমরা আমাদের দায়িত্ব ঠিকই পালন করে যাচ্ছি। সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে কাজ করতে হবে।
জৈন্তাবার্তা/জেএ




