বড়লেখায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

বড়লেখায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ০৮:২৬:৪২ পূর্বাহ্ন

বড়লেখায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

নিহত এমরান।


ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এমরান আহমদ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৪ মার্চ) বিকেলে বিয়ানীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের আষ্টসাংগন নামকস্থানে এই দুর্ঘটনা ঘটনা ঘটে৷ নিহত এমরান বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বড়খলা গ্রামের সয়দুর রহমানের ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এমরান আহমদ সোমবার বিকেলে বিয়ানীবাজারে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলে বড়লেখায় ফিরছিলেন। বিয়ানীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের আষ্টসাংগন নামকস্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এমরানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে এমরানের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু