লালাবাজারে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

লালাবাজারে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ০৯:০১:১১ পূর্বাহ্ন

লালাবাজারে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ

লালাবাজারে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সেলাই মেশিন বিতরণ।


সিলেট জেলার দক্ষিণ সুরমার লালাবাজারে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ইউনিয়নের অসহায় ও দুস্থ মহিলাদের মধ্যে  সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার লালাবাজার ইউনিয়নের জামেয়া ইসলামিয়া খাজাকালু মাদ্রাসা প্রাঙ্গণে এলাকার অসহায় ও দুস্থ মহিলাদের মধ্যে  সেলাই মেশিন বিতরণ করা হয়।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এনামুল কবিরের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রোটারিয়ান এস এ শফির পরিচালনায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া, ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন লন্ডন প্রবাসী মহীয়সী নারী বিশিষ্ট সমাজসেবী রোটাঃ রাবেয়া তাহেরা মজিদ।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠানে এলাকার অর্ধশতাধিক অসচ্ছল মহিলাদের মধ্যে সেলাই মেশিন তুলে দেন ট্রাষ্টের নেতৃবৃন্দ। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু