১০ মিনিট সময় দেওয়ায় সংসদ থেকে ওয়াকআউট লতিফ সিদ্দিকীর
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

১০ মিনিট সময় দেওয়ায় সংসদ থেকে ওয়াকআউট লতিফ সিদ্দিকীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ০৯:১৮:৫৮ পূর্বাহ্ন

১০ মিনিট সময় দেওয়ায় সংসদ থেকে ওয়াকআউট লতিফ সিদ্দিকীর

ছবি: সংগৃহীত


রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় ১০ মিনিট সময় দেওয়ায় সংসদ থেকে ওয়াকআউট করেছেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।

সোমবার (০৪ মার্চ) রাতে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় লতিফ সিদ্দিকীকে ১০ মিনিট সময় দেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। এ সময় দাঁড়িয়ে বক্তব্য শুরু করেন লতিফ সিদ্দিকী।

ফ্লোর পেয়ে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, উচ্চাসনে যারা বসেন, তাদের নিম্নে অবস্থিত ব্যক্তিদের উপহাস করতে বোধ হয় আনন্দ হয়। কিন্তু আমি... মাননীয় স্পিকার এই পরিহাসে অংশগ্রহণ করতে সম্মত নই। আমার অন্তরাত্মা সায় দিচ্ছে না। তাই আমি যে ১০ মিনিট আমাকে দিয়েছেন, সেই ১০ মিনিট আমি এই সংসদের কার্যক্রম থেকে নিজেকে বিরত ঘোষণা করছি।

এরপরই তিনি নিজের আসন ছেড়ে চলে যান। পরে অবশ্য মিনিট দশেক পরে আবারো সংসদের কার্যক্রমে অংশ নেন। পরে বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথ তার বক্তব্যে বলেন, লতিফ সিদ্দিকী সাহেবকে ১০ মিনিট সময় দেওয়ায় তিনি রাগ করেছেন। তিনি সিনিয়র মানুষ, তাকে হয়ত ১৫ মিনিট দিলে তিনি কথা বলতেন। তাকে ১৫ মিনিট সময় দেওয়ার দাবি জানাই। 

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার