‘অর্ধেকের বেশি নারীর বিয়ে ১৮ বছর বয়সের আগে হচ্ছে’
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

‘অর্ধেকের বেশি নারীর বিয়ে ১৮ বছর বয়সের আগে হচ্ছে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ১০:৫৮:৩১ পূর্বাহ্ন

‘অর্ধেকের বেশি নারীর বিয়ে ১৮ বছর বয়সের আগে হচ্ছে’

ছবি: সংগৃহীত


দেশের অর্ধেকের বেশি নারীর বিয়ে ১৮ বছর বয়সের আগে হচ্ছে বলেছেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। সোমবার (৪ মার্চ) জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চুন্নু তার প্রশ্নে করোনা মহামারির সময়ের কথা উল্লেখ করে বলেন, দরিদ্র পরিবারের অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের হার অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। তিনি সুবিধাবঞ্চিত পরিবারের মেয়ে শিশুদের জন্য সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

জবাবে সিমিন হোসেন বলেন, মাল্টিপল ইনডিকেটর ক্লাস্টার সার্ভে ২০১৯ অনুযায়ী, ১৫ বছরের কম বয়সীদের বাল্যবিবাহের হার ১৫ দশমিক পাঁচ শতাংশ এবং ১৮ বছরের কম বয়সীদের বাল্যবিবাহের হার ৫১ দশমিক চার শতাংশ। প্রতিমন্ত্রী বাল্যবিবাহ প্রতিরোধে ১৭টি পদক্ষেপের বিষয়ে তুলে ধরেন।

অপর এক প্রশ্নের জবাবে সিমিন হোসেন বলেন, ৬৪ জেলায় বাল্যবিবাহ রোধে মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। 'জেলা ও উপজেলার মাঠপর্যায় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সাল থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত মোট ১২ হাজার ১৫০টি বাল্যবিয়ে রোধ করা হয়েছে', বলেন তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার