জ্বালানি তেল ব্যবস্থাপনায় অটোমেশন এখন সময়ের দাবি : নসরুল হামিদ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

জ্বালানি তেল ব্যবস্থাপনায় অটোমেশন এখন সময়ের দাবি : নসরুল হামিদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ০৬:৩২:২৩ পূর্বাহ্ন

জ্বালানি তেল ব্যবস্থাপনায় অটোমেশন এখন সময়ের দাবি : নসরুল হামিদ


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি তেল ব্যবস্থাপনায় অটোমেশন এখন সময়ের দাবি। স্মার্ট বাংলাদেশের ভিত্তি হবে স্মার্ট জনগণ। কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই আধুনিক ধ্যান ধারণাসম্পন্ন হতে হবে।

বুধবার (৬ মার্চ) চট্রগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান স্থাপনা পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, তেলের মান ও পরিমাণ নিয়ে গাফিলতি করা যাবে না। তেল পরিবহনের যানবাহনের অবস্থা আন্তর্জাতিক মানের হতে হবে। যা একটি নির্দিষ্ট নিয়মনীতির আওতায় চলবে। ফিজিক্যাল সিকিউরিটি ও সাইবার সিকিউরিটি উভয় বিষয়েই বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, পদ্মায় বিভিন্ন ধরনের জ্বালানি মজুদ সক্ষমতা প্রায় ২ লাখ ৯০ হাজার টন। যা আরো বৃদ্ধি করা আবশ্যক। জ্বালানি তেল গ্রহণ, মজুদ ও সরবরাহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রধান স্থাপনায় ম্যানুয়াল সিস্টেমের পরিবর্তে আধুনিক রাডার টাইপ অটো ট্রাংক গেজিং সিস্টেম স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করা উচিত। তাছাড়া অটোমোশন যত দ্রুত করা যায় ততই ভালো।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে বিপিসি চেয়ারম্যান এবিএম আজাদ এনডিসি, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার