রমজান-হজ কার্যক্রম সম্পর্কে সংসদীয় কমিটিকে জানাল ধর্ম মন্ত্রণালয়
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

রমজান-হজ কার্যক্রম সম্পর্কে সংসদীয় কমিটিকে জানাল ধর্ম মন্ত্রণালয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ০৮:২৮:১৯ পূর্বাহ্ন

রমজান-হজ কার্যক্রম সম্পর্কে সংসদীয় কমিটিকে জানাল ধর্ম মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত


রমজান ও হজ কার্যক্রমের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে অবহিত করেছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার (৬ মার্চ) সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সভাপতি মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান, এইচ এম ইব্রাহিম ও মো. রশীদুজ্জামান অংশগ্রহণ করেন।

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ সব শহীদ সদস্য, মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বৈঠকে উপস্থিত সদস্য ও কর্মকর্তাদের পরিচিতি পর্ব শেষে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম এবং আসন্ন রমজান ও হজ পালনে বিভিন্ন গৃহীত কার্যক্রম সম্পর্কেও অবহিত করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার