দেশে ১০০ বছরে বিলুপ্ত ৩১ প্রজাতির বন্যপ্রাণী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

দেশে ১০০ বছরে বিলুপ্ত ৩১ প্রজাতির বন্যপ্রাণী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ০৫:৪৭:৫৭ পূর্বাহ্ন

দেশে ১০০ বছরে বিলুপ্ত ৩১ প্রজাতির বন্যপ্রাণী

ফাইল ছবি


পরিবেশ ও বনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বন্যপ্রাণী ও বাস্তুতন্ত্র রক্ষা করা কেবল দরকারি নয় বরং অপরিহার্য হয়ে পড়েছে। সব পেশার মানুষের এগিয়ে আসার পাশাপাশি কিশোর-কিশোরী, শিক্ষার্থীদের সচেতন করতে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

বৃহস্পতিবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দেশে প্রথমবারের মতো ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের উদ্বোধন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, পাঠ্যবই এবং পাঠ্যবইয়ের বাইরে বন্যপ্রাণী ও এদের আবাস্থল সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে দেশব্যাপী ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। 

অতিরিক্ত জনসংখ্যার চাপ, দ্রুত নগরায়ণ, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও বনাঞ্চল উজাড়সহ নানা কারণে পরিবেশ আজ সংকটাপন্ন। বন্য হাতির দল থেকে শুরু করে পাখি, এমনকি সাগরের তলদেশের প্রাণিরা হুমকির সম্মুখিন হচ্ছে। 

গত ১০০ বছরে দেশ থেকে বিলুপ্ত হয়েছে ৩১ প্রজাতির বন্যপ্রাণী। বন্যপ্রাণীদের বিলুপ্তি ও বিপদাপন্ন হওয়ার ফলে বিঘ্নিত হচ্ছে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য, যা মানুষের ওপরেও বিরূপ প্রভাব ফেলছে।

এর আগে বন্যপ্রাণী, বিভিন্ন বাস্তুতন্ত্র রক্ষা, বন্যপ্রাণী সংরক্ষণে উদ্বুদ্ধ করতে দেশজুড়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়ে ‘স্মার্ট তারুণ্য বাঁচাবে অরণ্য’ স্লোগানে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড এবং এর লোগো, পোস্টার, বুকলেট এবং ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

সাবের হোসেন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথ ধরে বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ে কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বন অধিদপ্তর বিভিন্ন সময়ে নানাবিধ কর্মসূচি পালন করে আসছে। 

এরই ধারাবাহিকতায় টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের অধীনে দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ওয়াইল্ডলাইফ বা বন্যপ্রাণী নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী ৬৪ জেলায় ‘স্মার্ট তারুণ্য বাঁচাবে অরণ্য’ স্লোগানে আজ থেকে আরম্ভ হতে যাচ্ছে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড ২০২৪। 

এ বছর সারা দেশে লক্ষাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ৬৪টি ভেন্যুতে জেলা পর্যায়ের অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। দুইটি ক্যাটাগরিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির সকল মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা বা সমমান পর্যায়ের যেকোনো শিক্ষার্থী স্কুল/কলেজ ক্যাটাগরিতে এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। 

জেলা পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড। বিজয়ীদের জন্য থাকবে লক্ষাধিক টাকার পুরস্কার। ৭ মার্চ থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত www.bfdwlo.org এই ঠিকানায় গিয়ে শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার